আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে নাগরিকদের নিরাপত্তার জন্য জরুরি সতর্কবার্তা জারি।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্য চারটি মধ্যপ্রাচ্য দেশ—বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে এই অঞ্চলে শুধুমাত্র জরুরি প্রয়োজনে ভ্রমণ করা যাবে।

রোববার (১ মার্চ) প্রকাশিত এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের সতর্ক করে বলেছেন, নিরাপদ স্থানে অবস্থান নিশ্চিত করতে হবে এবং অবস্থান নিবন্ধন করতেও বলা হয়েছে। এতে নাগরিকদের সম্ভাব্য ঝুঁকি কমানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করা সহজ হবে।

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করেছে। আইআরজিসি দাবি করেছে, মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবের সেনা কমান্ড সদরদপ্তর হা-কিরিয়া এবং একটি প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, এ ধাপে আরও কঠোর এবং ধারাবাহিক আঘাত দেওয়া হবে। তবে এই হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের প্রমাণ স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।

এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির তীব্রতা এবং আন্তর্জাতিক উষ্ণতার প্রেক্ষাপটে জারি করা হয়েছে।

মতামত দিন