ইসরায়েলের ‘অপারেশন রোরিং লায়ন’-এর প্রথম হামলায় ৪০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ‘অপারেশন রোরিং লায়ন’-এর প্রথম হামলায় এক মিনিটের মধ্যে ৪০ জন ইরানি সামরিক কমান্ডার নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, এটি ছিল ইরানের সম্ভাব্য হুমকির প্রতিক্রিয়ায় পরিকল্পিত আঘাত।
আইডিএফ জানায়, হামলা শুরুতেই তেহরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে বিমান হামলা চালানো হয়। ওই সময়ে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা একই স্থানে উপস্থিত ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই আগাম হামলা চালানো হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুলরহিম মোসাভি। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ডজনখানেক শীর্ষ কর্মকর্তা এই হামলায় প্রাণ হারিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইসরায়েলি বিমানগুলো খামেনির কমপাউন্ডে প্রায় ৩০টি বোমা নিক্ষেপ করে, যার ফলে কমপাউন্ডটি পুরোপুরি ধ্বংস হয়। অভিযান শুরু হয় ইসরায়েল সময় শনিবার সকাল ৬টায় এবং তেহরান সময় সকাল ৯টা ৪০ মিনিটে লক্ষ্যবস্তুতে আঘাত হানানো হয়। হামলার পর তেহরান ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

মতামত দিন