সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ,মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি।
সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে রোববার বিকেলে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়রা আকাশে ধোঁয়া উঠতে দেখেছেন এবং একাধিক বিকট শব্দ শুনেছেন।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা ও ইসরায়েলের তেল আবিবেও নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় বাসিন্দারা জানান, শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে। কাতারে হামলার ফলে আহত মানুষের সংখ্যা ১৬-এ পৌঁছেছে এবং কিছু স্থানে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে ১,২০০টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। একই সময়ে, হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় অন্তত ১৪৮ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
মতামত দিন