মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ফের হামলার দাবি তেহরানের, একাধিক দেশে সতর্কতা জারি।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সেনা সদস্যদের লক্ষ্য করে আবারও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। তেহরানের ভাষ্য অনুযায়ী, এটি চলমান উত্তেজনার মধ্যে ষষ্ঠ দফার হামলা।
রোববার (১ মার্চ) কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে আঞ্চলিক গণমাধ্যমগুলো জানিয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়।
ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আগে থেকেই উচ্চ সতর্কতায় রয়েছে। পরিস্থিতির অবনতি আশঙ্কায় অনির্দিষ্ট সময়ের জন্য তারাবির নামাজ স্থগিত রাখা হয়েছে এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে ইসরায়েলের তেলআবিব অঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আশপাশের বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তথ্যে অন্তত একজন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জরুরি সেবা সংস্থাগুলো অভিযান চালিয়ে যাচ্ছে।
মতামত দিন