খামেনির মৃত্যুর ঘটনায় ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবরে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ইরাক সরকার।
রোববার (১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইরাক সরকার আনুষ্ঠানিকভাবে এই শোক ঘোষণা করেছে।
তিনি বলেন, গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলি আল-হুসাইনি আল-খামেনিকে মুসলিম উম্মাহর একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে বিবেচনা করা হয় এবং তাঁর মৃত্যু পুরো অঞ্চলের জন্য বড় ক্ষতি। একই সঙ্গে এই ঘটনাকে তিনি গুরুতর আগ্রাসন হিসেবে উল্লেখ করেন।
ইরাকি সরকারের ভাষ্য অনুযায়ী, হামলাটি আন্তর্জাতিক আইন, কূটনৈতিক নীতি এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও হুমকি সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করা হয়েছে।
এর আগে শনিবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত সামরিক অভিযানে ইরানের বিভিন্ন স্থাপনায় বড় ধরনের হামলার ঘটনা ঘটে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ওই হামলাতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

মতামত দিন