আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যৌথ হামলার পর ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট বিচ্ছিন্ন।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারে কঠোর সীমাবদ্ধতা আরোপ করেছে ইরান সরকার।

বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা NetBlocks জানিয়েছে, সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইরানে নেটওয়ার্ক সংযোগ উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং অনেক এলাকায় কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থার সৃষ্টি হয়েছে।

সংস্থাটির বিশ্লেষণে দেখা গেছে, দেশের অনলাইন ট্রাফিক হঠাৎ করে নেমে যাওয়ায় এটি পরিকল্পিতভাবে আরোপ করা বিধিনিষেধের ফল বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি মূল্যায়নে নেটব্লকস জানায়, আগের বছর ইসরায়েলি হামলার সময় যেভাবে ইন্টারনেট সংযোগ নিয়ন্ত্রণ করা হয়েছিল, বর্তমান অবস্থাও তার সঙ্গে মিল রয়েছে।

নিরাপত্তাজনিত কারণে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

মতামত দিন