আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দক্ষিণ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৪।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। শনিবার দুপুরে দেশটির ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও খবরটি নিশ্চিত করেছে।

প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছিল, হামলায় মাত্র পাঁচজন প্রাণ হারিয়েছেন। কিন্তু পরবর্তীতে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী। হামলায় বিদ্যালয়ের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। তবে নিহতদের পরিচয় এবং হামলার সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি।

মতামত দিন