আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার সকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শহরের বিভিন্ন অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তবে ক্ষয়ক্ষতি, হতাহত বা ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করছে এবং পরবর্তী নির্দেশনা আসার আগে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরান সামরিক পদক্ষেপ জোরদার করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বাহরাইন, কুয়েত ও আবুধাবির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। বিশেষ করে বাহরাইনের মার্কিন নৌবহরের সদর দফতরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছেন এবং তার বর্তমান অবস্থান গোপন রাখা হয়েছে। স্থানীয়রা বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলি দেখতে পেয়ে আতঙ্কিত হয়েছেন।

নিরাপত্তা সূত্র জানাচ্ছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সাম্প্রতিক কূটনৈতিক আলোচনায় কোনো সমাধান বের করতে ব্যর্থ হয়েছে। ফলে শেষ ২৪ ঘণ্টায় তারা মিলিতভাবে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পরিস্থিতি নিয়ে এখনো সতর্ক অবস্থা জারি রয়েছে, এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অঞ্চলে উত্তেজনার মাত্রা বাড়তে পারে বলে সতর্ক করছেন।

মতামত দিন