আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলি দখলদার এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত অনুযায়ী, ইরান ইসরায়েলি দখলদার এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

পাশাপাশি দেশটি কাতার ও বাহরাইনেও মিসাইল ছোঁড়ে।

ইরানি সামরিক সূত্র জানিয়েছে, এই হামলার লক্ষ্য মূলত প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং আঞ্চলিক নিরাপত্তা সংকট মোকাবিলার প্রস্তুতি নেওয়া। হামলার সময় সংশ্লিষ্ট অঞ্চলে সতর্কতা জারি করা হয় এবং স্থানীয় নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এখন পর্যন্ত তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়ে জনগণকে সতর্ক করা হয়েছে।

এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি পুনরায় মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে কেন্দ্রীভূত হয়েছে।

মতামত দিন