ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের আকস্মিক হামলা।
ইরানের রাজধানী তেহরানে শনিবার সকালে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, এ ঘটনার পেছনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলা থাকতে পারে।
হামলার খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই ইসরায়েলজুড়ে জরুরি সতর্কতা জারি করে আইডিএফ। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বিবেচনায় নিয়েই এই সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
তবে এখন পর্যন্ত ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে আইডিএফ। সতর্কবার্তাটি মূলত আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
মতামত দিন