আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের দেশ ওমান জানিয়েছে, চলতি বছরের রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, যদি এ হিসাব সঠিক হয়, তাহলে আগামী ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওমানে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সরকারি চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার ১৯ মার্চ সূর্যাস্তের আগে উদিত হতে পারে। এর ফলে শুক্রবার ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

ওমানে ঈদের দিন অনুযায়ী পাঁচ দিনের সরকারি ছুটির পরিকল্পনা থাকতে পারে। ছুটি শুরু হবে বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে এবং চলবে সোমবার ২৩ মার্চ পর্যন্ত। সাধারণত ঈদ শুক্রবার বা শনিবারে পড়লে অতিরিক্ত ছুটি দেওয়া হয়। সেই হিসেবে সরকারি ও বেসরকারি খাতে কাজকর্ম মঙ্গলবার ২৪ মার্চ থেকে পুনরায় শুরু হবে।

ওমানে ঈদ-রোজার সময়সূচি নির্ধারণে সরাসরি চাঁদ দেখা এবং বিভিন্ন বৈজ্ঞানিক হিসাব বিবেচনা করা হয়। যদিও জ্যোতির্বিদদের হিসাব আগাম ইঙ্গিত দেয়, চূড়ান্ত ঘোষণা সরকারি চাঁদ দেখা কমিটির ওপর নির্ভরশীল।

সূত্র: গালফ নিউজ

মতামত দিন