আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত,পাইলট নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

তুরস্কের বালিকেসি অঞ্চল থেকে রাতের উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই একটি এফ-১৬ যুদ্ধবিমানের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে চালানো অনুসন্ধান অভিযানে বিমানটির বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

দুর্ঘটনায় পাইলট প্রাণ হারিয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রেডিও ও ট্র্যাকিং সিগন্যাল হঠাৎ বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। কয়েক ঘণ্টা পর দুর্ঘটনাস্থল চিহ্নিত করে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। পরে নিশ্চিত করা হয়, পাইলট বেঁচে নেই। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কর্তৃপক্ষ।

কেন এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষজ্ঞ দল ঘটনাটির প্রযুক্তিগত ও অন্যান্য দিক খতিয়ে দেখছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে এফ-১৬ দুর্ঘটনার নজির রয়েছে। জানুয়ারিতে তাইওয়ানে একটি এফ-১৬ সমুদ্রে পড়ে যায়। আগস্টে পোল্যান্ডে প্রদর্শনী মহড়ার সময় আরেকটি এফ-১৬ বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। এছাড়া গত নভেম্বরে জর্জিয়ায় একটি সি-১৩০ কার্গো বিমান দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়।

মতামত দিন