সুপ্রিম কোর্টের রায়কে ‘জাতির জন্য লজ্জা’ বললেন: ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের ৬-৩ রায়কে দেশের জন্য লজ্জাজনক আখ্যায়িত করেছেন। এই রায়ে তার গ্লোবাল শুল্ক নীতি বাতিল হয়েছে।
ট্রাম্প বলেন, আদালতের উদারপন্থি বিচারকদের রায় ‘জাতির জন্য লজ্জাজনক’, আর রক্ষনশীল বিচারকদের যারা রায়ের পক্ষে ভোট দিয়েছেন তাদের ‘অসাংবিধানিক ও অরাজনৈতিক’ আখ্যা দিয়েছেন। তার মতে, এই রায় দেশের সম্মান ক্ষুণ্ণ করেছে।
শুল্ক নীতি থেকে নিজেকে সরাতে নারাজ ট্রাম্প। তিনি উল্লেখ করেন, ১৯৬২ সালের ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের অধীনে তার শুল্ক আরোপের পূর্ণ আইনি অধিকার রয়েছে। তিনি বলেন, “আমার শুল্ক আরোপের অধিকার আছে এবং সবসময়ই ছিল। এই রায় আমাকে থামাতে পারবে না।”
সুপ্রিম কোর্টের রায়ের পরও ট্রাম্প বিকল্প আইনি পথ খুঁজে শুল্ক কার্যকর রাখার ঘোষণা দিয়েছেন।
ঘটনাটি ট্রাম্প প্রশাসন এবং সুপ্রিম কোর্টের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। বিরোধীরা এটিকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর আক্রমণ হিসেবে দেখছেন, অন্যদিকে ট্রাম্প সমর্থকরা রায়কে রাজনৈতিক প্রভাবিত দাবি করেছেন।
বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের অবস্থান বাণিজ্য নীতি নিয়ে নতুন আইনি লড়াইয়ের পথ খুলে দিতে পারে। তবে শেষ পর্যন্ত যদি তিনি পিছু হটেন, তা হলে আন্তর্জাতিকভাবে বহু দেশ লাভবান হবে।

মতামত দিন