আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার কানোতে রমজান মাসে প্রকাশ্যে খাবার খাওয়ার অভিযোগে ৯ মুসলিম গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যে রমজানের প্রথম দিনেই প্রকাশ্যে খাবার খাওয়ার অভিযোগে ইসলামিক পুলিশ বা হিসবা ৯ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটেছে।

কানোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং এখানে শরিয়াহ আইন কার্যকর থাকে। হিসবা প্রতি বছর রমজান মাসে বাজার, ক্যাফে ও রেস্তোরাঁতে অভিযান চালিয়ে নিশ্চিত করে যে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করছে কি না। তবে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় কিছু প্রতিষ্ঠান খোলা থাকে।

হিসবার ডেপুটি কমান্ডার জেনারেল মুজাহিদ আমিনুদ্দিন জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সাত পুরুষ ও দুই নারী রমজান শুরু হওয়ার বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমরা তাদের আটক করেছি এবং এখন রোজার গুরুত্ব, নামাজ, কুরআন পাঠ ও ভালো মুসলিম হওয়ার শিক্ষা দেব।”

এখনো স্পষ্ট নয়, তাদের কবে মুক্তি দেওয়া হবে। অতীতে এ ধরনের ঘটনায় আটকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে রমজানের বাকি দিনগুলোতে রোজা পালনের বিষয়ে নিশ্চয়তা নেওয়া হয়েছে।

রমজান ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। এই মাসে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া-দাওয়া, পানাহার ও সহবাস থেকে বিরত থাকেন। এ বছর নাইজেরিয়ায় রমজান শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি এবং এটি ২৯ বা ৩০ দিন চলবে, সম্ভাব্য সমাপ্তি ২১ বা ২২ মার্চ।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরের ১২টি রাজ্যে প্রায় দুই দশক ধরে শরিয়াহ আইন কার্যকর রয়েছে। হিসবা কর্তৃপক্ষ রমজানে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে থাকে।

সূত্র: বিবিসি

মতামত দিন