আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রমজানকে ঘিরে শারজাহে ভিক্ষাবিরোধী বিশেষ তৎপরতা শুরু করেছে পুলিশ।

নিজেস্ব প্রতিবেদক:

রমজানকে কেন্দ্র করে শারজাহে সামাজিক শৃঙ্খলা রক্ষায় সক্রিয় হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পবিত্র এ সময়ে অনিয়ন্ত্রিত ভিক্ষাবৃত্তি ঠেকাতে এবং দান কার্যক্রমকে সুশৃঙ্খল রাখতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করছে স্থানীয় পুলিশ প্রশাসন।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, রোজার মাসে মানুষের উদারতা বৃদ্ধি পায়। এই সুযোগে কিছু ব্যক্তি বিভিন্ন কৌশলে অর্থ সংগ্রহের চেষ্টা করে, যা অনেক ক্ষেত্রে প্রতারণার পর্যায়ে পড়ে। তাই এমন তৎপরতা নিয়ন্ত্রণে আবাসিক ভবন, বাজার ও জনসমাগমস্থলে নজরদারি জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অনুমোদন ছাড়া অর্থ সংগ্রহ, ভ্রাম্যমাণ বিক্রি কিংবা সহানুভূতি আদায়ের নামে তৎপরতা চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—ব্যক্তিগতভাবে কাউকে নগদ অর্থ না দিয়ে স্বীকৃত দাতব্য সংস্থার মাধ্যমে সহায়তা প্রদান করতে।

কর্তৃপক্ষ আরও বলেছে, প্রকৃত অভাবীদের সহায়তা নিশ্চিত করাই এই উদ্যোগের উদ্দেশ্য। প্রতি বছর ঈদুল ফিতর পর্যন্ত এমন কঠোর নজরদারি অব্যাহত থাকে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

মতামত দিন