আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় শান্তি বাহিনীতে সেনা পাঠাতে পাঁচ দেশের সম্মতি।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের উদ্যোগে গাজা উপত্যকায় আন্তর্জাতিক শান্তি বাহিনী গঠনের অংশ হিসেবে পাঁচটি দেশ সেনা পাঠাতে রাজি হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, এই পদক্ষেপ শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হচ্ছে।

ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন সেনাবাহিনীর জেনারেল জ্যাসপার জেফারস জানান, ইন্দোনেশিয়া, মরক্কো, কসোভো, আলবেনিয়া ও আরও একটি দেশ এই বাহিনীতে সেনা পাঠানোর জন্য সম্মত হয়েছে। ইন্দোনেশিয়া থেকে একজন ডেপুটি কমান্ডার নিয়োগের বিষয়েও সম্মতি রয়েছে।

বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বোর্ড অব পিসের নয়টি দেশ গাজা পুনর্গঠন তহবিলে ৭০০ কোটি ডলার অর্থায়ন করবে। বৈঠকে ২০টি দেশের প্রতিনিধি অংশ নেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো জানিয়েছেন, তার দেশ সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠাবে। কাজাখস্তান চিকিৎসা ইউনিটসহ সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। মরক্কোর পক্ষ থেকে পুলিশ কর্মকর্তা পাঠানোর ঘোষণা এসেছে। আলবেনিয়া ও অন্যান্য দেশও সামরিক বাহিনী পাঠাবে।

মিশর ও জর্ডান সরাসরি সেনা না পাঠিয়ে, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অংশ নেবে। রাফা শহরে নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের লক্ষ্য হলো ১২ হাজার পুলিশ সদস্য ও ২০ হাজার সেনা প্রস্তুত করা।

মতামত দিন