আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সুদানের কর্দোফানে ত্রাণবাহী বহরে ড্রোন হামলা,নিহত ৩।

নিজেস্ব প্রতিবেদক:

সুদানের দক্ষিণ কর্দোফান অঙ্গরাজ্যে ত্রাণ বহনকারী একটি বহরে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অন্তত তিনজন ত্রাণকর্মী প্রাণ হারিয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।

এই তথ্য জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।

হামলা চালানো হয়েছে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও তাদের সহযোগী গোষ্ঠীর দ্বারা। বহরটি কারতালা এলাকা থেকে কাদুগলি ও ডিলিং শহরের দিকে যাচ্ছিল। সংগঠনটি জানিয়েছে, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন এবং ত্রাণকর্মীদের নিরাপত্তা উপেক্ষা করে করা হয়েছে।

এক মাসের মধ্যে এটি দ্বিতীয় হামলা। এর আগে আল-রাহাদ শহরে জাতিসংঘের ত্রাণবহরে গোলাবর্ষণের ঘটনা ঘটে। সুদান ডক্টরস নেটওয়ার্ক আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি তীব্র চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে আরএসএফ ও সরকারপন্থি সুদানিজ সেনাদের মধ্যে ক্ষমতা দখল নিয়ে সংঘর্ষ চলেছে। এতে হাজার হাজার মানুষ নিহত ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আরএসএফ কর্দোফান এবং উত্তর দারফুরের এল-ফাশ এলাকায় অভিযান জোরদার করেছে। এল-ফাশ দখলের পর হত্যাকাণ্ড, ধর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত উভয় পক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

জাতিসংঘের স্বাধীন অনুসন্ধান মিশন জানিয়েছে, এল-ফাশে আরএসএফ অ-আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে ‘সমন্বিত ধ্বংসযজ্ঞ’ চালিয়েছে। এতে গণহত্যার অন্তত তিনটি মানদণ্ড পূরণ হয়েছে: সুরক্ষিত জনগোষ্ঠীর হত্যাকাণ্ড, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি, এবং জীবনযাত্রার অযোগ্য পরিস্থিতি তৈরি।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এই ঘটনায় তিনজন আরএসএফ কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মতামত দিন