আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আজ থেকে শুরু পবিত্র রমজান।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ফলে বুধবার থেকেই দেশটিতে সিয়াম সাধনা শুরু হয়েছে।

একই সময় সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও রোজার প্রথম দিন পালিত হচ্ছে।

মধ্যপ্রাচ্যে রোজা শুরুর পর সাধারণত একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান শুরু হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে দেশে রমজানের সূচনা নির্ধারণ করা হয় চাঁদ দেখার ভিত্তিতে। ইসলামী চান্দ্র পঞ্জিকা অনুযায়ী, হিলাল দেখা সাপেক্ষেই রমজান মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

মতামত দিন