আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দুই নারীকে ধর্ষণ এবং এক যুবককে হত্যা করার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের কর্ণাটক রাজ্যের একটি জেলা আদালত সোমবার তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের বিরুদ্ধে ২০২৫ সালের মার্চে পাঁচজন পর্যটকের ওপর হামলা চালিয়ে দুই নারীকে ধর্ষণ এবং এক যুবককে হত্যা করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

ঘটনার সময় ২৯ বছর বয়সী একজন ভারতীয় নারী তার অতিথিদের সঙ্গে তুঙ্গভদ্রা খাল এলাকায় ছিলেন। গ্রুপে ছিলেন দুই ভারতীয় পুরুষ, একজন আমেরিকান এবং ২৭ বছর বয়সী একজন ইসরায়েলি নারী। হামলাকারীরা মোটরসাইকেলে এসে প্রথমে পথ জিজ্ঞেস করে, পরে অর্থ দাবি করে এবং তিনজন পুরুষকে খালে ঠেলে দেয়। একই সঙ্গে দুই নারীকে ধর্ষণ করে। খালে পড়া ভারতীয় যুবক ভিভাশ কুমার নায়ক (২৬) নিহত হন। হামলাকারীরা কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের তামিলনাডু থেকে গ্রেপ্তার করে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম: হান্দি মল্লা (২২), চৈতন্য সাই (২১) ও শারানাপ্পা শারাণবাসাবরাজ (২৭)। আদালত বলেছে, এই ধরনের ভয়াবহ অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রযোজ্য।

এই সিদ্ধান্ত এখনো উচ্চ আদালতের অনুমোদনের অপেক্ষায় আছে। 

সূত্র: টাইমস অফ ইসরায়েল।

মতামত দিন