আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরলেন নাফ নদে আটক ৭৩ জেলে।

নিজেস্ব প্রতিবেদক:

মাছ ধরতে গিয়ে সীমান্ত অতিক্রম করার অভিযোগে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি যে ৭৩ জন বাংলাদেশি জেলেকে বিভিন্ন সময়ে আটকে রেখেছিল, তাদের অবশেষে দেশে ফেরানো হয়েছে। সোমবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করে।

ফেরত আসা জেলেদের টেকনাফ উপকূলের একটি ট্রানজিট জেটিঘাট দিয়ে দেশে আনা হয়। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে স্বজনদের কাছে ফিরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অপেক্ষমাণ পরিবারগুলোর মধ্যেও স্বস্তির ছাপ দেখা যায়।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, সমুদ্রে মাছ ধরার সময় অসতর্কভাবে সীমা অতিক্রম করে অনেক জেলে মিয়ানমার জলসীমায় ঢুকে পড়েন। এরপর তাদের বিভিন্ন ক্যাম্পে আটকে রাখা হয়। বিষয়টি সমাধানে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও আলোচনা চলছিল।

সংশ্লিষ্ট সূত্র বলছে, উপকূলীয় এলাকা থেকে আগে আরও বহু জেলে আটক হওয়ার ঘটনা ঘটেছে। তাদের ফেরানোর চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। পরিবারের সদস্যরা আশা করছেন, বাকিরাও দ্রুত দেশে ফিরতে পারবেন।

মতামত দিন