আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তানে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকালের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, খুজদারে প্রথম কম্পন সকালের ১০টা ৫২ মিনিটে ধরা পড়ে।

এরপর বেলা ১১টা ৩০ মিনিটের দিকে দ্বিতীয়বারের মতো কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫.৬। সুক্কুর, জ্যাকোবাবাদ, খুজদার, ঝাল মাগসি, দাদু, নাসিরাবাদ এবং আশপাশের অঞ্চলে কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে।

পাকিস্তানে এই বছরের আগে, অক্টোবর ২০২৬-এও একই মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেই সময়ে খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদসহ দেশটির উত্তরাঞ্চল কেঁপে উঠেছিল।

সূত্র: নেশন

মতামত দিন