বিএনপির জয়ে চীনের অভিনন্দন, নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে চীন। শুক্রবার সকালে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ঢাকা তাদের অফিসিয়াল ফেসবুক বার্তায় এ শুভেচ্ছা জানায়।
বার্তায় নির্বাচনের সফল আয়োজনের জন্য বাংলাদেশ-এর জনগণকেও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে নেওয়ার প্রত্যাশার কথাও জানায় চীন।
বৃহস্পতিবার ২৯৯টি সংসদীয় আসনে অনুষ্ঠিত ভোটের পর বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, বেসরকারিভাবে জয় পেয়ে সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে বিএনপি।
এর আগে বিজয়ের পরপরই বিভিন্ন দেশের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা আসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানান; একই ধরনের শুভেচ্ছা আসে যুক্তরাষ্ট্র থেকেও। সর্বশেষ শি জিং পিং প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিনন্দন বার্তা যুক্ত হলো সেই ধারাবাহিকতায়।

মতামত দিন