আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কানাডার হাইস্কুলে বন্দুক হামলা, নিহত ১০।

নিজেস্ব প্রতিবেদক:

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি হাইস্কুল ও তার পার্শ্ববর্তী আবাসিক ভবনে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫-এর বেশি মানুষ।

স্থানীয় সংবাদমাধ্যম বিবিসি নিউজ বুধবার এ তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে হাইস্কুল ভবন থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়। বাকি দু’জনকে পাশের আবাসিক ভবন থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এরপর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু ঘটে। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে অনেকেই শিশু। হামলার সময় শিক্ষার্থী ও শিক্ষকরা স্কুলে উপস্থিত ছিলেন।

কানাডা পুলিশ জানাচ্ছে, প্রাণহানি ঘটানো ব্যক্তিও মারা গেছেন। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এই ভয়াবহ ঘটনা ঘটে।

মতামত দিন