দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালীন কোবরা হেলিকপ্টার বিধ্বস্ত, দুই সেনা নিহত।
দক্ষিণ কোরিয়ার উত্তরাঞ্চলীয় গাপইয়ং কাউন্টিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টার দিকে একটি এএইচ-ওয়ানএস কোবরা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় এটি ‘ইঞ্জিন সচল রেখে জরুরি অবতরণ’ কৌশল রপ্ত করার মহড়া দিচ্ছিল।
রয়টার্স জানায়, হেলিকপ্টারে থাকা দুই ক্রু সদস্যকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও উদঘাটিত না হলেও, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তাদের সব এএইচ-ওয়ানএস হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে। পাশাপাশি, ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, এই মডেলের হেলিকপ্টারগুলো বেশ পুরোনো এবং এগুলো পর্যায়ক্রমে অবসরে পাঠানোর প্রক্রিয়া চলছিল।

মতামত দিন