আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

এপস্টেইনের সঙ্গে অতীতের ঘটনাগুলোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিল গেটস।

নিজেস্ব প্রতিবেদক:

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত অতীতের ঘটনাগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, ‘আমি ওই সময় বোকামি করেছি’।

খবরটি অস্ট্রেলিয়ার নিউজ নাইন চ্যানেল এবং এবিসি নিউজের বরাতে জানা গেছে।

সম্প্রতি মার্কিন বিচার বিভাগ প্রায় ৩০ লাখ পাতার নথি প্রকাশ করেছে, যেখানে এপস্টেইনের আর্থিক লেনদেন, ব্যক্তিগত ই-মেইল ও বিভিন্ন ছবি অন্তর্ভুক্ত রয়েছে। এই নথিতে বিল গেটসের সঙ্গে তার যোগাযোগ এবং কিছু বিতর্কিত বিষয়ের উল্লেখ রয়েছে।

বিল গেটস নাইন নিউজকে জানান, ২০১১ থেকে পরবর্তী কয়েক বছরে তিনি এপস্টেইনের সঙ্গে কয়েকবার ডিনারে গিয়েছিলেন, কিন্তু কখনো এপস্টেইনের দ্বীপে যাননি এবং কোনো যৌন সম্পর্কের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি দাবি করেন, প্রকাশিত ই-মেইল মিথ্যা এবং কখনো পাঠানো হয়নি।

গেটস আরও বলেন, তার এবং এপস্টেইনের আলাপের মূল বিষয় ছিল বৈশ্বিক স্বাস্থ্য খাতে দাতাদের অবদান বাড়ানোর চেষ্টা। তিনি মনে করেন, পেছনে ফিরে তাকালে এই প্রচেষ্টা কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারেনি।

এদিকে, বিল গেটসের মুখপাত্রও নিশ্চিত করেছেন যে, নথিতে যেসব অভিযোগ এসেছে, তা এপস্টেইনের হতাশা এবং বিভ্রান্তি বোঝায়, আর গেটসকে বিভ্রান্ত বা দোষী হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।

সূত্র: এবিসি নিউজ

মতামত দিন