আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে ব্রাজিলে বাস দুর্ঘটনা, ১৬ জন নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

ধর্মীয় উৎসবে অংশ নিয়ে ফেরার সময় ব্রাজিলের আলাগোয়াস রাজ্যে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

আহত বহু যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সাও জোসে দা তাপেরা শহরের উপকণ্ঠে একটি বাঁকানো সড়কে বাসটি হঠাৎ উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার মুহূর্তে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং কয়েকজন যাত্রী নিচে চাপা পড়েন।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকাজে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

আলাগোয়াস রাজ্য সরকার জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত চলছে। একই সঙ্গে নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

ঘটনায় শোক জানিয়ে রাজ্যের গভর্নর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

মতামত দিন