আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের বিক্ষোভে অভিযুক্ত মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত এরফান সোলতানি জামিনে মুক্ত।

নিজেস্ব প্রতিবেদক:

গত বছরের শেষ থেকে ইরানের সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী।

আইনজীবী জানান, গত শনিবার (৩১ জানুয়ারি) ১২,৬০০ ডলার জামিনে এরফান সোলতানি মুক্ত হন। জামিনের সময় তার কাছে রাখা সব ব্যক্তিগত জিনিসপত্র, যেমন মোবাইল ফোন, ফেরত দেওয়া হয়েছে।

এরফান সোলতানির বাড়ি ইরানের কারাজের ফারদিস এলাকায়। ৮ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শহরে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এবং বিক্ষোভ তুঙ্গে ছিল। গ্রেপ্তারের মাত্র তিন দিনের মধ্যে তার মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল।

এরফান সোলতানির মৃত্যুদণ্ডের খবর প্রথমবার প্রকাশ করে নরওয়েভিত্তিক হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস। খবরটি প্রকাশের পর আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও পশ্চিমা দেশগুলো দ্রুত ইরানের সিদ্ধান্তের সমালোচনা করে। মার্কিন প্রেসিডেন্টও হুমকি দেন যে, বিক্ষোভকারীদের ফাঁসি দিলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে।

বিশ্বজুড়ে সমালোচনার মুখে ইরানের আদালত এরপর তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে কারাদণ্ড প্রদান করে। যদিও ইরানের বিচার বিভাগ জানায়, এটি নিরাপত্তা-সম্পর্কিত অভিযোগে দেওয়া কারাদণ্ড, মৃত্যুদণ্ড নয়।

মতামত দিন