বাংলাদেশে ভারতের অর্থ সহায়তা বেড়েছে ৭৪ শতাংশ।
ভারতের পক্ষ থেকে বাংলাদেশের জন্য দেওয়া অর্থ সহায়তা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ৬০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের বরাদ্দের চেয়ে প্রায় ৭৪ শতাংশ বেশি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে ১২০ কোটি রুপির প্রস্তাব দিয়েছিল, তবে চূড়ান্ত বরাদ্দ ৬০ কোটি রুপি নির্ধারণ করা হয়। বরাদ্দটি মূলত বাংলাদেশের কমিউনিটি ডেভেলপমেন্ট ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যবহার হবে।
‘প্রতিবেশী প্রথম’ নীতি অনুসারে নয়াদিল্লি বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তার মাধ্যমে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব স্থাপন করতে চাইছে। অন্যান্য প্রতিবেশী দেশের তুলনায় বরাদ্দে ভিন্নতা দেখা গেছে—ভুটান পেয়েছে সর্বোচ্চ বরাদ্দ, আফগানিস্তানের বরাদ্দ বেড়েছে, আর নেপাল ও মালদ্বীপের বরাদ্দ সামান্য কমানো হয়েছে।
এই অর্থবছরে ভারত মোট ৮,৭৯২ কোটি রুপি ঋণ ও অনুদান বিদেশি রাষ্ট্রকে প্রদানের পরিকল্পনা করেছে।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন