আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে: খামেনি।

নিজেস্ব প্রতিবেদক:

পারস্য উপসাগরের উত্তেজনার মাঝে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার হুঁশিয়ারি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তবে তা বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খামেনি বলেছেন, ইরান কোনো হামলার সূচনাকারী নয় এবং অন্য কোনো দেশের ওপর আক্রমণ চালানোর উদ্দেশ্য নেই। তবে যদি কেউ তাদের আক্রমণ করে বা হয়রানি করে, তাহলে ইরানি জনগণ তার জবাব দিতে যথেষ্ট সক্ষম।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ইরানি জাতি কোনো হুমকিতে ভয় পাবেন না। মার্কিন নৌবাহিনী, বিমানবাহী রণতরী বা যুদ্ধজাহাজ ইরানকে স্নায়ুতন্ত্রে চাপ দিতে পারবে না।

ইরানি কর্মকর্তারা জানিয়েছে, সামরিক উত্তেজনার পরও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনও রয়েছে। তারা ন্যায্য আলোচনার জন্য প্রস্তুত, তবে সেটি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষুণ্ণ করতে পারবে না।

গত বছরের শেষ দিকে ইরানে অর্থনৈতিক সমস্যার কারণে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ দেশটির জন্য অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকারি হিসেবে এই বিক্ষোভে ৩,১১৭ জন নিহত হয়েছেন। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করছে, নিহতের সংখ্যা ৬,৭১৩ বা তারও বেশি।

মতামত দিন