স্বামী ঠাট্টা করে ‘বানর’ বলায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে নারীর আত্মহত্যা।
ভারতের উত্তরপ্রদেশের লখনৌয়ে এক নারীর মানসিক চাপে আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে হাসি-ঠাট্টার সময় করা একটি মন্তব্যে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে নিজের জীবন শেষ করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতের নাম তন্নু সিং। তিনি স্বামী রাহুল শ্রীবাস্তবের সঙ্গে ইন্দিরানগর এলাকায় বসবাস করতেন। পরিবারের বরাতে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় তন্নু তার পরিবারসহ আত্মীয়দের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরেন। ঘরে একসঙ্গে গল্প ও হাসি-ঠাট্টা চলছিল। এ সময় রাহুল তন্নুকে ‘বানর’ বলে সম্বোধন করলে তন্নু মানসিকভাবে ভেঙে পড়েন এবং ঘরে একা চলে যান।
পুলিশ জানিয়েছে, স্বামী অটোচালক। তিনি বলেন, তন্নু আগে তার বোন অঞ্জলি ও সৎভাতি অভয়কে নিয়ে ঘরে বসে আনন্দ করছিলেন। খাবার আনতে বাইরে যাওয়ার পর ফিরে এসে অঞ্জলি তন্নুকে ডাকতে গেলে ঘরের দরজা বন্ধ ছিল। জানালা দিয়ে দেখা যায়, তন্নু কাপড় দিয়ে বানানো ফাঁসিতে ঝুলে ছিলেন। চিৎকার শুনে স্বামী ও প্রতিবেশীরা দ্রুত সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাতে জানা গেছে, তন্নু ও রাহুল চার বছর আগে প্রেমের পর বিয়ে করেছিলেন এবং এই দম্পতির কোনো সন্তান নেই। তন্নুর মডেলিংয়ে আগ্রহ ছিল এবং তার এই আগ্রহ পরিবার মনে করিয়ে দেয় যে তিনি সৃজনশীল প্রকৃতির ছিলেন।
মতামত দিন