আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রাশিয়ান তরুণীদের সঙ্গে সম্পর্কের পর যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস?

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফ্রি এপস্টাইনের সম্পর্কিত নথিপত্রের আরও একটি বিশাল অংশ প্রকাশ করেছে। নতুন প্রকাশিত ফাইলগুলোতে বিশ্বস্ত ও প্রভাবশালী অনেক ব্যক্তির নামের উল্লেখ রয়েছে।

এই তালিকায় আছেন টেসলার প্রধান ইলন মাস্ক, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ফাইলগুলোর মধ্যে এপস্টাইনের নিজস্ব লেখা এবং কিছু ড্রাফট ইমেলও রয়েছে। সেখানে বিল গেটসের সঙ্গে রাশিয়ান তরুণীদের সম্পর্ক এবং পরবর্তীতে যৌনবাহিত রোগের দাবি করা হয়েছে। অভিযোগে বলা হয়, গেটস এই বিষয়টি গোপন রাখতে তার তৎকালীন স্ত্রী মেলিন্ডাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর চেষ্টা করেছিলেন। তবে গেটসের পক্ষ থেকে এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

ফাইলগুলোতে আরও উল্লেখ রয়েছে, ২০০৯ সালে ‘অ্যামেলিয়া’ সিনেমার প্রচারের সময় মীরা নায়ার একজন দণ্ডিত যৌন অপরাধী দ্বারা আয়োজিত নৈশভোজে উপস্থিত ছিলেন।

বিচার বিভাগ শুক্রবার প্রকাশিত এপস্টিন ফাইলের মধ্যে রয়েছে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ২০০০ ভিডিও এবং ১ লক্ষ ৮০ হাজার ছবি। আগের প্রকাশিত ফাইলগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে এপস্টাইনের সম্পর্কের তথ্য অন্তর্ভুক্ত ছিল।

উল্লেখ্য, এপস্টাইনের বিরুদ্ধে ২০০৮ সালে নাবালিকা ধর্ষণ ও নিগ্রহের অভিযোগে মামলা দায়ের হয়। ২০১৯ সালের আগস্টে গ্রেপ্তারের এক মাসের মধ্যেই জেলে তিনি আত্মহত্যা করেন।

মতামত দিন