ইরান চুক্তিতে আগ্রহী দাবি ডোনাল্ড ট্রাম্পের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি এখন সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে, যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে রাজি ইরান। তিনি জানান, ইরানের দিকে ইতোমধ্যেই একটি বড় নৌবহর মোতায়েন করা হচ্ছে, যা সম্প্রতি ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়ে অনেক বড়।
ট্রাম্প সতর্ক করে বলেন, যদি তেহরান নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা শুরু না করে, তবে ওয়াশিংটন কঠোর প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে।
অন্যদিকে, ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, দেশটি আলোচনায় যেতে প্রস্তুত, তবে সামরিক হুমকি অব্যাহত থাকলে কোনো সংলাপ সম্ভব নয়। একইসঙ্গে আরাগচি বলেছেন, তেহরান শান্তি বজায় রাখতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে ইচ্ছুক, এবং প্রয়োজনে নিজের সুরক্ষা রক্ষার জন্যও প্রস্তুত।
একই দিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান যুদ্ধ ও কূটনৈতিক দুই পরিস্থিতিতেই প্রস্তুত।
এর আগে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানিয়েছেন, আঙ্কারা ইরান–যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিতে পারে।
মতামত দিন