আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পোস্টাল ভোটে অগ্রগতি,দেশে এল ৫৫ হাজার পোস্টাল ব্যালট।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি ঘনিয়ে আসার মধ্যেই প্রবাসী ভোটগ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় চালু ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের মধ্যে চার লাখের বেশি ভোট ইতোমধ্যে প্রদান করা হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের আওতায় থাকা ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জানান, অ্যাপের মাধ্যমে নিবন্ধিত মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটারের মধ্যে ৪ লাখ ৪৫ হাজারের বেশি প্রবাসী তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন। এ পর্যন্ত ৫৫ হাজারের বেশি পূরণকৃত ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিদেশি গন্তব্য থেকে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ৯ হাজার ৬০১ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

এসি সূত্র জানায়, ব্যালট গ্রহণকারীদের মধ্যে ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন ইতোমধ্যে ভোট প্রদান শেষ করেছেন। পাশাপাশি ৩ লাখ ৯৪ হাজার ১৭৪ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।

অন্যদিকে, দেশের ভেতরে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের মধ্যে ৫২ জেলার ২ লাখ ৪৪ হাজার ৬২৫ জনের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হয়েছে।

মতামত দিন