আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় প্রশিক্ষণ শিবিরে ভূমিধস, নৌবাহিনীর সদস্যসহ ২৩ জন নিহত

নিজেস্ব প্রতিবেদক:

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পাসির লাঙ্গু গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনায় নৌবাহিনীর অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল তাঙ্গুল এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) সকালে পাহাড়ি এলাকা পাসির লাঙ্গুতে এ ঘটনা ঘটে। রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই গ্রামে তখন নৌ সেনাদের একটি প্রশিক্ষণ শিবির চলছিল। তাঙ্গুল জানান, ভারী বর্ষণের কারণে মাটিচাপার ঘটনা ঘটে এবং অনেক সেনা সেখানে চাপা পড়ে যায়।

ভূমিধসের সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা। কিন্তু মাঝেমাঝে চলতে থাকা বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় জানানো হয়, এখন পর্যন্ত মাটির তলা থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৪২ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে নিহত নৌ সেনারা রয়েছেন কি না—তার বিস্তারিত নিশ্চিত করা হয়নি।

উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে আট শতাধিক সদস্যের একটি দল, যেখানে দুর্যোগ মোকাবিলা সংস্থা, সেনাবাহিনী ও পুলিশ মিলিতভাবে কাজ করছে। ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে।

সূত্র: রয়টার্স

মতামত দিন