আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য নতুন নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বৈধভাবে কাজ করার জন্য দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়ার্ক পারমিট থাকা বাধ্যতামূলক। মন্ত্রণালয় সম্প্রতি এটি পুনর্ব্যক্ত করে জানিয়েছে যে, বৈধ পারমিট ছাড়া কোনো শ্রমিককে নিয়োগ করা বা কাজ করানো সম্পূর্ণ অবৈধ এবং আইনত শাস্তিযোগ্য।

মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়েছে, শ্রমিক নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা, শোষণ রোধ এবং কর্মসংস্থান সম্পর্ক নিয়ন্ত্রণ করার জন্য এই নিয়ম প্রযোজ্য। ইউএই বর্তমানে ১২ ধরনের ভিন্ন ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছে, যা শ্রমিকের অবস্থান ও কাজের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মূল ওয়ার্ক পারমিটগুলোর মধ্যে রয়েছে:

  • বিদেশ থেকে শ্রমিক নিয়োগ পারমিট: অনুমোদিত শর্ত পূরণ করলে বিদেশ থেকে নতুন কর্মী আনতে ব্যবহার হয়।

  • ট্রান্সফার পারমিট: দেশে অবস্থানরত শ্রমিকের পূর্ববর্তী চাকরি শেষ হওয়ার পর নতুন নিয়োগে যোগদানের সুযোগ দেয়।

  • পারিবারিক স্পনসর পারমিট: ডিপেন্ডেন্ট ভিসাধারী বাসিন্দারা অনুমোদন সাপেক্ষে কাজ করতে পারেন।

  • টেম্পোরারি ও মিশন পারমিট: স্বল্পমেয়াদি কাজে বা নির্দিষ্ট প্রকল্পে শ্রমিক নিয়োগে ব্যবহৃত হয়।

  • পার্ট-টাইম পারমিট: কম ঘণ্টার কাজে একাধিক নিয়োগকর্তার অধীনে কাজের স্বাধীনতা দেয়।

  • জুভেনাইল পারমিট: ১৫ থেকে ১৮ বছর বয়সী যুবকদের জন্য শিক্ষাগত, স্বাস্থ্য ও নিরাপত্তা শর্তের সঙ্গে নিয়োগ অনুমোদিত।

মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এই ওয়ার্ক পারমিট ব্যবস্থার লক্ষ্য হলো শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং শ্রমবাজারকে আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ রাখা। বৈধ পারমিট ছাড়া কাজ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউএই সরকার নিয়মিত এই নীতিমালা কঠোরভাবে প্রয়োগ করে আসছে এবং শ্রমিকদের বৈধ কর্মসংস্থান নিশ্চিত করতে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।

মতামত দিন