বেসরকারি বিনিয়োগ উন্মুক্ত করে তেল উৎপাদন ১৮% বাড়াবে ভেনেজুয়েলা।
ভেনেজুয়েলা চলতি বছরে দেশটির তেল উৎপাদন কমপক্ষে ১৮ শতাংশ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। এই উদ্দেশ্যে দেশটির তেল শিল্পে নতুন সংস্কারের মাধ্যমে বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা হেক্টর ওব্রেগন জানিয়েছেন, বিদ্যমান আইন শিল্পের বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই নতুন আইন প্রণয়নের মাধ্যমে উৎপাদন বাড়ানো হবে। বর্তমানে ভেনেজুয়েলার দৈনিক তেল উৎপাদন প্রায় ১০ লাখ ব্যারেল।
বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের অধীনে নতুন আইনের প্রথম পাঠ অনুমোদিত হয়েছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের চাপে প্রভাবিত হয়েছে দেশটির আইনসভা, বিশেষ করে মার্কিন বিশেষ বাহিনীর অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সম্ভাব্য আটক সংক্রান্ত ঘটনা পরে চাপ আরও বেড়েছে।
আইনটি চূড়ান্তভাবে পাস হলে কয়েক দশক ধরে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন তেল খাতে বেসরকারি অংশগ্রহণ শুরু হবে। উল্লেখ্য, এই নিয়ন্ত্রণ ব্যবস্থা ২০০০-এর দশকে সাবেক প্রেসিডেন্ট হুগো শেভেজের সময় আরও কঠোর করা হয়েছিল।
মতামত দিন