আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে ৬১ জন নিহত।
নিজেস্ব প্রতিবেদক:
আফগানিস্তানে চলতি সপ্তাহে তুষারপাত ও ভারী বৃষ্টিপাতের ফলে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
তিন দিনের এই প্রাকৃতিক দুর্যোগে ১১০ জন আহত হয়েছেন এবং ৪৫৮টি বাড়ি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে। এএনডিএমএর প্রকাশিত মানচিত্র অনুযায়ী, ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা প্রধানত মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের প্রদেশগুলোতে ঘটেছে।
সংস্থাটি জানিয়েছে, প্রাথমিকভাবে জরুরি সহায়তা পাঠানো হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা ও উদ্ধারকাজ চলমান রয়েছে।
সূত্র: গালফ নিউজ
মতামত দিন