আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বন্ধুত্বের আড়ালে চীন এক বছরেই কানাডাকে গিলে খাবে: ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বাণিজ্য নীতিকে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সহযোগিতা না করে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে এবং এর ফলে ভবিষ্যতে নিজেকে বিপদে ফেলতে পারে,বন্ধুত্বের আড়ালে চীন তাদের গিলে খাবে।

ট্রাম্প শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, আর্কটিকের গ্রিনল্যান্ডে স্থাপিত একটি বিশেষ প্রকল্পে কানাডা যুক্তরাষ্ট্রের সহায়তা না করলেও নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। ট্রাম্পের মতে, যারা যুক্তরাষ্ট্রকে এ ক্ষেত্রে সমর্থন দিচ্ছে না, তারা একসময় নিজের স্বার্থে দেশের নিয়ন্ত্রণ হারাতে পারে।

তিনি আরও বলেন, কানাডা প্রধানত যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও নিরাপত্তার ওপর নির্ভরশীল, কিন্তু স্বাধীনভাবে চীনের সঙ্গে বাণিজ্য করছে। ট্রাম্প মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করেছে, কিন্তু কানাডা এর সুবিধা ভোগ করছে।

এর উত্তরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে বলেন, ‘কানাডা শুধু যুক্তরাষ্ট্রের কারণে এগোচ্ছে না, দেশটি নিজের সক্ষমতার ভিত্তিতে উন্নতি করছে। আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্তের অধিকার রাখি।’

এই বিবাদ আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন আলোচনা শুরু করেছে।

মতামত দিন