আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদি আরবে মার্কেটিং ও বিক্রয় খাতে সৌদিকরণ হার ৬০ শতাংশে উন্নীত করার নতুন নির্দেশনা জারি

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দেশের বেসরকারি খাতে মার্কেটিং ও বিক্রয় পেশায় ‘সৌদিকরণ’ হার ৬০ শতাংশে উন্নীত করার নতুন নির্দেশনা জারি করেছে। এই সিদ্ধান্তের আওতায় তিন বা ততোধিক কর্মী বিশিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানে সৌদি নাগরিকদের অন্তত ৬০ শতাংশ নিয়োগ বাধ্যতামূলক করা হবে।

নতুন নির্দেশনায় মার্কেটিং খাতে অন্তর্ভুক্ত পদগুলো হলো—বিজ্ঞাপন ও মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন এজেন্ট, মার্কেটিং বিশেষজ্ঞ, গ্রাফিক ও বিজ্ঞাপন ডিজাইনার, জনসংযোগ পেশাজীবী এবং আলোকচিত্রী। বিক্রয় খাতের অন্তর্ভুক্ত পদগুলোর মধ্যে রয়েছে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি ও যোগাযোগ সরঞ্জাম বিক্রয় বিশেষজ্ঞ এবং কমার্শিয়াল স্পেশালিস্ট।

মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্দেশনা ঘোষণার তিন মাস পর থেকে কার্যকর হবে। নির্দেশনার সঙ্গে ন্যূনতম মাসিক বেতনও নির্ধারণ করা হয়েছে, যা ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার বিপণন ও বিক্রয় ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। একই সঙ্গে, সৌদি নাগরিকদের জন্য উচ্চমানের চাকরির সুযোগ বৃদ্ধি ও শ্রমবাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্দেশ্য নিয়েই এটি নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আশা করছে, নতুন নিয়মের ফলে দেশীয় শ্রমবাজার আরও আকর্ষণীয় হবে এবং সৌদি নাগরিকদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

মতামত দিন