দায়িত্বহীন অভদ্র ও অযোগ্য বলে উপপ্রধানমন্ত্রী বরখাস্ত করলেন কিম জং উন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি সরকারি অনুষ্ঠানেই তার উপপ্রধানমন্ত্রী ইয়াং সঙ হোকে পদচ্যুত করেছেন এবং দেশের অন্যান্য কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য তীব্র সমালোচনা করেছেন।
কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, কিম উল্লেখ করেছেন যে, অনেক কর্মকর্তা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে ব্যর্থ এবং কাজে অনুপ্রেরণার অভাব রয়েছে।
ইয়াং সঙ হো পূর্বে যন্ত্রপাতি শিল্প মন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং পরে উপপ্রধানমন্ত্রীর পদে উন্নীত হয়েছিলেন। তিনি ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব পরিষদের বিকল্প সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে এখনো তার স্থলাভিষিক্তের নাম ঘোষণা করা হয়নি।
কিমের এই পদক্ষেপ এবং কর্মকর্তাদের সমালোচনা দেশটির রাজনৈতিক নেতৃত্বে কঠোর শৃঙ্খলার চিত্র তুলে ধরছে এবং বিশেষজ্ঞরা বলছেন, এটি সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমে নিয়ন্ত্রণ দৃঢ় করার একটি সংকেত।

মতামত দিন