আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য বি১/বি২ ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা নিতে বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক বাধ্যবাধকতার ঘোষণা দিয়েছে মার্কিন দূতাবাস। আগামী ২১ জানুয়ারির পর অনুমোদিত বি১/বি২ ভিসাধারীদের নির্দিষ্ট অঙ্কের ভিসা বন্ড জমা দিতে হবে।

সোমবার দুপুরে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, নতুন নিয়ম কার্যকর হলে ভিসা অনুমোদনের পর সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড আরোপ করা হতে পারে। তবে এই বিধান ২১ জানুয়ারির আগে ইস্যু হওয়া বৈধ বি১/বি২ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগেই কোনো ধরনের বন্ড পরিশোধের সুযোগ নেই। সাক্ষাৎকারের পূর্বে অর্থ প্রদান করলে সেটি ভিসা প্রাপ্তির নিশ্চয়তা দেয় না বলেও জানানো হয়েছে।

একই সঙ্গে তৃতীয় পক্ষের ওয়েবসাইট, দালাল বা অননুমোদিত মাধ্যমে বন্ড বা অর্থ পরিশোধের বিষয়ে সতর্ক করেছে দূতাবাস। এসব ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয়।

দূতাবাস আরও জানায়, সাক্ষাৎকারের আগে দেওয়া কোনো অর্থ ফেরতযোগ্য নয়। তবে ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করলে নির্ধারিত প্রক্রিয়া শেষে বন্ডের টাকা ফেরত দেওয়া হবে।

নতুন এই শর্ত ও বন্ড সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যুক্তরাষ্ট্র দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মতামত দিন