আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, ১১ আরোহী নিয়ে উদ্বেগ।

নিজেস্ব প্রতিবেদক:

ইন্দোনেশিয়ার আকাশে যাত্রাপথে থাকা একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিমানটিতে মোট ১১ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের শেষবারের মতো যোগাযোগ হয়। এরপর থেকেই বিমানটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ হওয়া উড়োজাহাজটি ছিল এটিআর-৪২-৫০০ মডেলের। এটি রাজধানী জাকার্তা থেকে পূর্ব ইন্দোনেশিয়ার মাকাসার শহরের উদ্দেশে যাত্রা করেছিল। নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মাকাসারের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ সংকেত পাওয়া যায় মারোস রিজেন্সির পার্বত্য এলাকায়। ওই অঞ্চলকে কেন্দ্র করেই অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে। দুর্গম পাহাড়ি ভূখণ্ডে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখযোগ্যভাবে, ইন্দোনেশিয়ার আকাশপথে এর আগেও প্রাণঘাতী দুর্ঘটনার নজির রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কালিমানতান প্রদেশে উড্ডয়নের পরপরই একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যাত্রী ও ক্রু সদস্যসহ সবাই নিহত হন।

মতামত দিন