আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশি নাগরিককে বেকসুর খালাস দিলো ইরাক।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের ইরাক থেকে প্রাপ্ত এক আদালতের রায়ের প্রেক্ষিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন বাংলাদেশি নাগরিক বেকসুর খালাস পেয়েছেন। এ তথ্য আজ (১৩ জানুয়ারি) রাজধানী বাগদাদের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইরাকে এক অধস্তন আদালত ইতিপূর্বে একজন বাংলাদেশি নাগরিকসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। বাংলাদেশের দূতাবাস বিষয়টি জানতে পারার পর সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিকের জন্য দণ্ড পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরু করা হয়।

এরপর ইরাকের সুপ্রিম কোর্ট আদালতের পূর্ববর্তী আদেশ পুনর্বিবেচনা করে বাংলাদেশের নাগরিককে বেকসুর খালাস দেয়। যদিও মামলার অপর তিনজন ইরাকি নাগরিকের মৃত্যুদণ্ডের রায় অপরিবর্তিত রাখা হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের অবগত করা হয়েছে যে, এ ধরনের আইনগত প্রক্রিয়ায় সঠিকভাবে সহায়তা প্রদানের জন্য তারা যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন।

মতামত দিন