আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় ঢাকা আসতে পারেনি দুই ফ্লাইট।

ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে আকাশপথে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে বাংলাদেশগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় পৌঁছানোর পরিবর্তে মাঝ আকাশ থেকে ফিরে গেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ফিরতি ফ্লাইট দুটি হলো- তুর্কি থেকে আসা টার্কিশ এয়ারলাইন্স (টিকে-৭১২) এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজ (জে-৯৫৩৩)।

উভয় ফ্লাইট পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু আকাশপথের নিরাপত্তাহীনতার কারণে তাদের যাত্রা বাতিল করা হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, অন্যদিকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা উড্ডয়নের পর কুয়েত ফিরে গেছে।

মতামত দিন