পাকিস্তানের হামলায় ভারতে দুই শিশুসহ ১০ জন নিহত।
জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে।
একই সময়ে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আহত হয়েছেন কমপক্ষে ৪৬ জন। পাকিস্তানের সেনাপ্রধানও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বলে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে নিহতের সংখ্যা আট জন বলা হলেও, রাতভর সীমান্তবর্তী গোলাবর্ষণে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ে। তবে নিহতদের কারা—ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নাকি পরে গোলাবর্ষণে—তা নিয়ে এখনো সংশয় রয়েছে।
উভয় দেশের পক্ষ থেকে বেসামরিক হতাহতের দায় একে অন্যের ওপর চাপানো হচ্ছে। দক্ষিণ এশিয়ায় দুই পারমাণবিক শক্তিধর দেশের এ ধরনের সরাসরি সংঘর্ষ বিরল হলেও সম্প্রতি পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে।
মতামত দিন