পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৬জন।
পাকিস্তানে ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার (৭ মে) সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, হামলায় আরও ৪৬ জন আহত হয়েছেন।
কাশ্মীরসহ অন্তত তিনটি স্থানে মঙ্গলবার গভীর রাতে ভারত এই হামলা চালায়। এর জেরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে, যদিও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
ভারত জানায়, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই ‘অপারেশন সিন্দুর’ চালানো হয়েছে।
এদিকে হামলার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাকে তিনি ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেন।
মতামত দিন