ইরান বিক্ষোভ দমনে কঠোর, রেভল্যুশনারি গার্ডস ‘লাল রেখা’ অতিক্রমের সতর্কতা।
ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকার ও নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। শনিবার দেশটির রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষা করা তাদের ‘লাল রেখা’ এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের সতর্ক করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ‘ইরানের জনগণের পাশে’ রয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পশ্চিমে কারাজ শহরে একটি পৌর ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাদের দাবি, এ ঘটনায় দাঙ্গাকারীরা দায়ী। একই সঙ্গে শিরাজ, কোম ও হামেদান শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজার দৃশ্য সম্প্রচার করা হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, দুই সপ্তাহে দেশের বিস্তীর্ণ অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন দ্রুত রাজনৈতিক রূপ নিয়েছে। কর্তৃপক্ষ এই বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে।
সূত্র: আল আরাবিয়া
মতামত দিন