আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৬ জন বাংলাদেশিসহ আটক ৭৭ অবৈধ অভিবাসী।

নিজেস্ব প্রতিবেদক:

মঙ্গলবার (৬ জানুয়ারি) নেগেরি সেম্বিলানে ইমিগ্রেশন বিভাগের এক সমন্বিত অভিযান পরিচালিত হয়। সেরেমবান ও নিলাই এলাকার একাধিক স্থানে চলা এই অভিযানে মোট ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের নেগেরি সেম্বিলান পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত চলা অভিযানে প্রায় ৩৯৫ জনের পরিচয় যাচাই করা হয়। অনেকেই পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে। আটককৃতদের বয়স ১৯ থেকে ৪৭ বছরের মধ্যে, এবং তাদের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।

গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশের ২৬ জন পুরুষ, ইন্দোনেশিয়ার চারজন (তিন নারী ও এক পুরুষ), পাকিস্তানের ১০ জন পুরুষ, থাইল্যান্ডের ছয়জন (পাঁচ পুরুষ ও এক নারী), মিয়ানমারের পাঁচজন (তিন পুরুষ ও দুই নারী) এবং ভারতের ২৬ জন পুরুষ অন্তর্ভুক্ত।

অভিযানকালে নিলাইয়ের একটি সাবান উৎপাদন কারখানায় সর্বোচ্চ ৫৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। পরিচালক জানান, অভিযান পুরোপুরি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় কেউ পালাতে পারেনি।

মতামত দিন