আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রাশিয়ার তেল-বাণিজ্যে যুক্ত দেশগুলোর ওপর কঠোর পদক্ষেপ নেবে আমেরিকা।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে তেল ও জ্বালানি বাণিজ্যে যুক্ত দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই বিলের সমর্থন নিশ্চিত হয়।

বিষয়টি হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে নিশ্চিত করেছেন।

নতুন বিলটি কার্যকর হলে রাশিয়ার তেল, গ্যাস বা ইউরেনিয়াম আমদানিতে জড়িত দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ এবং সীমিত নিষেধাজ্ঞা প্রয়োগের ক্ষমতা মার্কিন প্রশাসনের হাতে থাকবে। এতে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর ওপর সেকেন্ডারি স্যাংশনের চাপ অনেকগুণ বৃদ্ধি পেতে পারে।

রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মূলত এই বিলটি প্রণয়ন করেছেন। তাদের লক্ষ্য হলো রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের অর্থায়নের প্রধান উৎস বন্ধ করা।

এর আগে, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির কারণে ইতোমধ্যেই ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের মোট শুল্ক ৫০ শতাংশে পৌঁছেছে।

ওয়াশিংটন দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায়ও রুশ তেল আমদানির নিষিদ্ধ শর্তকে জোরালোভাবে তুলে ধরছে।

মতামত দিন