আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে বাংলাদেশিদের দিতে হবে ১৫ হাজার ডলার ভিসা জামানত।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ ২৬টি দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। চলতি নির্দেশনা অনুযায়ী, এই দেশগুলোর পাসপোর্টধারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সর্বোচ্চ ১৫,০০০ ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে বাধ্য থাকবেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত তথ্য অনুযায়ী, ভিসা বন্ড প্রদানকারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য তিনটি নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এই তিনটি বিমানবন্দর হলো— বোস্টনের লোগান ইন্টারন্যাশনাল, নিউ ইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এবং ওয়াশিংটনের ডুলস ইন্টারন্যাশনাল। অন্য কোনো বিমানবন্দর ব্যবহার করলে বন্ডের শর্ত ভঙ্গ হবে।

তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা ‘বি-১’ বা ‘বি-২’ ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসা সাক্ষাৎকারের সময় ভিসা কর্মকর্তারা নির্ধারণ করবেন, আবেদনকারীর জন্য ৫,০০০, ১০,০০০ বা ১৫,০০০ ডলার জামানত দিতে হবে কিনা।

মতামত দিন